|
স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া সম্প্রতি মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র আজও অর্ধাঙ্গিনী-কে ঘিরে এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন দুই অভিনেত্রী। ছবিতে একজন একই পুরুষের প্রাক্তন স্ত্রী, অন্যজন বর্তমান স্ত্রী হলেও তাঁদের সম্পর্ককে প্রচলিত দ্বন্দ্বের বাইরে দেখানো হয়েছে। জয়া আহসান বলেন, শত্রুতার মনোভাব আসবেই বা কেন! এমন তো আসলে হয় না। সমাজ এভাবে আমাদের ভাবতে শেখায়। তাঁর মতে, একই ছবিতে একাধিক নারী চরিত্র থাকলেই তাঁদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে—এ ধারণাও এখন আর প্রাসঙ্গিক নয়। বর্তমান সময়ে সিনেমা নারী বা পুরুষকেন্দ্রিক নয়, বরং চরিত্রকেন্দ্রিক। তাই সহশিল্পীদের সঙ্গে সুস্থ পরিবেশেই কাজ করা সম্ভব। ![]() স্বামীর প্রাক্তন বা বর্তমান স্ত্রী মানেই শত্রু নয়, এটি সমাজের শিখিয়ে দেওয়া দুই অভিনেত্রীর পরিচয় ও বন্ধুত্বের শুরু কৌশিক গঙ্গোপাধ্যায়ের বিসর্জন ছবির সময়। জয়ার ভাষ্য, সেই ছবি থেকেই চূর্ণীর কাছ থেকে তিনি আন্তরিকতা ও সহযোগিতা পেয়েছেন। এমনকি তাঁর চরিত্রের পোশাক, সাজসজ্জা ও লুক নিয়েও চূর্ণী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। চূর্ণীও জানান, একটি চরিত্রকে গড়ে তোলার প্রক্রিয়ায় শিল্পীর প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়। সেই কারণেই জয়ার সঙ্গে তাঁর সম্পর্ক কখনো প্রতিযোগিতার ছিল না, বরং পারস্পরিক শ্রদ্ধা ও স্নেহের। প্রসঙ্গত, কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত আজও অর্ধাঙ্গিনী মুক্তি পেয়েছে ১০ জুলাই। ২০২৩ সালের আলোচিত চলচ্চিত্র ‘অর্ধাঙ্গিনী’-র ধারাবাহিকতায় নির্মিত এই ছবিতে আবারও একসঙ্গে অভিনয় করেছেন জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায় ও কৌশিক সেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
গাজীপুরে সাবেক দুই মন্ত্রীর এলাকায় ডিবির অভিযানে চোলাই মদের কারখানার সন্ধান, ১৬ লাখ টাকার মালামাল জব্দ
কুমিল্লা উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, ৮ সদস্যের নতুন আংশিক আহ্বায়ক কমিটি
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
