|
দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
|
![]() দুর্গম পাহাড়ে সেনাবাহিনীর মানবিক সহায়তার উজ্জ্বল দৃষ্টান্ত অদ্য ২৪ ডিসেম্বর ২০২৫ ইং দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারূক, পিএসসি মহোদয়ের দিকনির্দেশনায় এ মানবিক কার্যক্রম বাস্তবায়ন করা হয়। দুর্গম ও যোগাযোগবিহীন পাহাড়ি এলাকায় আয়োজিত এই কম্বল বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন ক্যাপ্টেন হাসনাইন আলভি। কম্বল বিতরণকালে আরও উপস্থিত ছিলেন লে. নোমান আল সাবিত এবং ওয়ারেন্ট অফিসার মো. খাদেমুল ইসলাম। সেনাবাহিনীর সদস্যরা দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র ও শীতার্ত পরিবারগুলোর হাতে সরাসরি কম্বল তুলে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, হারূবিল ও বুদ্ধুরাম পাড়া এলাকার অধিকাংশ মানুষ অত্যন্ত সীমিত আয়ের ওপর নির্ভরশীল। শীত মৌসুমে পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে শিশু, নারী ও বয়স্করা সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হন। সেনাবাহিনীর এই সহায়তা তাদের দৈনন্দিন জীবনে স্বস্তি ফিরিয়ে এনেছে। কম্বল গ্রহণকারী একাধিক স্থানীয় বাসিন্দা বলেন, “এতো দুর্গম এলাকায় এসে সেনাবাহিনী আমাদের কথা ভেবেছে—এটাই আমাদের জন্য অনেক বড় পাওয়া। এই শীতে এই কম্বল আমাদের জীবন রক্ষায় সহায়ক হবে।” বাংলাদেশ সেনাবাহিনী দীর্ঘদিন ধরেই পার্বত্য চট্টগ্রামে কেবল নিরাপত্তা রক্ষায় নয়, মানবিক সহায়তা, উন্নয়ন কার্যক্রম এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। শীতবস্ত্র বিতরণ, চিকিৎসা সহায়তা, শিক্ষা ও অবকাঠামো উন্নয়নসহ নানা উদ্যোগের মাধ্যমে পাহাড়ি জনপদের মানুষের আস্থা অর্জনে সেনাবাহিনী প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে। শীতের এই কঠিন সময়ে পানছড়ির দুর্গম পাহাড়ে বাংলাদেশ সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে কৃতজ্ঞতা ও আস্থার বন্ধন আরও দৃঢ় করেছে বলে মনে করছেন সচেতন মহল। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
