|
'ট্রাভেলারকি' পোর্তো বিজনেস স্কুলের অফিসিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে নিয়োগ
নতুন সময় প্রতিবেদক
|
![]() 'ট্রাভেলারকি' পোর্তো বিজনেস স্কুলের অফিসিয়াল কনসালটেন্সি এজেন্সি হিসেবে নিয়োগ পোর্তো বিজনেস স্কুল কর্তৃপক্ষ জানায়, এই সহযোগিতার মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের পিবিএস-এর একাডেমিক প্রোগ্রাম সম্পর্কে সঠিক তথ্য প্রদান, ভর্তি প্রক্রিয়ায় দিকনির্দেশনা দেওয়া এবং স্কুলটির বৈশ্বিক উপস্থিতি আরও জোরদার করা। এর মাধ্যমে দক্ষিণ এশিয়ার সম্ভাবনাময় শিক্ষার্থীরা ইউরোপের অন্যতম শীর্ষ ব্যবসায়িক স্কুলে অধ্যয়নের সুযোগ সম্পর্কে সরাসরি পরামর্শ ও সহায়তা পাবেন। এই অংশীদারিত্বের আওতায় ট্রাভেলারকি পোর্তো বিজনেস স্কুলের বিপণন ও প্রচার কার্যক্রম পরিচালনা করবে। আইনি ও স্বীকৃত প্রচারসামগ্রী, মুদ্রণ ও যোগাযোগের মাধ্যমে সম্ভাব্য শিক্ষার্থীদের কাছে পিবিএস-এর বিভিন্ন প্রোগ্রাম তুলে ধরা হবে। পাশাপাশি স্টুডেন্ট অ্যাডমিশন কনসালটেন্সির মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি সংক্রান্ত পরামর্শ, গাইডলাইন এবং কাঠামোবদ্ধ নিয়োগ উদ্যোগ গ্রহণ করা হবে। এছাড়া পিবিএস-এর যোগাযোগ নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম, অফার, লিফলেট ও পরিচিতি সামগ্রী প্রস্তুত করা হবে। পোর্তো বিজনেস স্কুলের ডিন ও প্রেসিডেন্ট জোসে এস্টিভস এই অংশীদারিত্বকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, “ট্রাভেলারকি অভিজ্ঞতা ও দিকনির্দেশনায় নেতৃত্বকে মূল্য দেয়। আমরা বিশ্বাস করি, এই সহযোগিতা পোর্তো বিজনেস স্কুলের আন্তর্জাতিক ছাত্র সম্প্রদায় সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, বাংলাদেশ ও পর্তুগালে অবস্থিত দক্ষিণ এশীয় এজেন্ট হিসেবে ডাল্টন জহির ও ট্রাভেলারকিকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত। পিবিএস-এর ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর জোয়াও কোয়েলহো ডি ম্যাগালহায়েস বলেন, “পোর্তো বিজনেস স্কুলে আমরা বিশ্বাস করি নেতৃত্ব হলো অন্বেষণ ও বিকাশের একটি যাত্রা। আমরা সীমানা চ্যালেঞ্জ করি, বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে গ্রহণ করি এবং ভবিষ্যৎ গঠনের জন্য শিক্ষার্থীদের প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে প্রস্তুত করি।” হেড অব অ্যাডমিশন ডিরেক্টর অ্যাঞ্জেলিক গার্সিয়া বলেন, আসন্ন একাডেমিক ইনটেকের জন্য শক্তিশালী আউটরিচ ও নিয়োগ কার্যক্রম বাস্তবায়নে ট্রাভেলারকির সঙ্গে কাজ করতে তারা আগ্রহী। পোর্তো বিজনেস স্কুল ইউরোপের শীর্ষস্থানীয় ব্যবসায়িক স্কুলগুলোর মধ্যে অন্যতম। ফাইন্যান্সিয়াল টাইমস (FT) র্যাঙ্কিং অনুযায়ী, পিবিএস অনলাইন এমবিএতে অষ্টম, ইউরোপিয়ান বিজনেস স্কুল র্যাঙ্কিংয়ে শীর্ষ ২৫ ও ৩১-এর মধ্যে অবস্থান করছে। এছাড়া এক্সিকিউটিভ এমবিএ ও এমবিএ প্রোগ্রামেও স্কুলটি উল্লেখযোগ্য অবস্থান অর্জন করেছে। AMBA, AACSB ও EFMD—এই তিনটি আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনের মাধ্যমে পিবিএস তার শিক্ষার মান ও বৈশ্বিক গ্রহণযোগ্যতা নিশ্চিত করেছে। ২০২৩ সালে স্কুলটি AMBA স্বীকৃতি নবায়ন এবং BGA স্বীকৃতি অর্জন করে পর্তুগালের প্রথম ব্যবসায়িক স্কুল হিসেবে নতুন মাইলফলক স্থাপন করে। এই অংশীদারিত্বকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করা হয়। ট্রাভেলারকির প্রতিষ্ঠাতা ও সিইও ডাল্টন জহির দীর্ঘ ২৪ বছরের বেশি সময় ধরে পর্যটন, আতিথেয়তা, জনসংযোগ, মিডিয়া ও আন্তর্জাতিক ব্যবসায়িক উন্নয়নে কাজ করছেন। তিনি বর্তমানে আন্তর্জাতিক ইকোট্যুরিজম সোসাইটি ফিলিপাইনস ইনকর্পোরেটেডের ইউরোপ প্রেসিডেন্ট ও পর্তুগালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষা, সাংস্কৃতিক বিনিময় ও পর্যটন উন্নয়নে ডাল্টন জহিরের ভূমিকা বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিসরে ইতিবাচক প্রভাব ফেলেছে। পোর্তো বিজনেস স্কুলের সঙ্গে ট্রাভেলারকির এই নতুন যাত্রা আন্তর্জাতিক উচ্চশিক্ষায় বাংলাদেশি প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
