ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 13 July, 2026, 1:37 PM

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

৩০ সেকেন্ডে ১৯৫ চুম্বন, গড়লেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

মাত্র ৩০ সেকেন্ডে ১৯৫টি চুম্বন করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন ব্রাজিলের এক দম্পতি। এই অনন্য কীর্তির মাধ্যমে তারা বিশ্বের সবচেয়ে বেশিসংখ্যক চুম্বনের নতুন রেকর্ডের মালিক হয়েছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ব্রাজিলের রেনাতো বায়মা গাইয়া এবং নাইআরা রোবার্তা রিবেইরো ডি মারিন্স গত ১৭ ফেব্রুয়ারি সাও পাওলো অঙ্গরাজ্যের সাও জোসে দোস কাম্পোস শহরে এই রেকর্ড গড়েন। মাত্র ৩০ সেকেন্ডে তারা মোট ১৯৫টি চুম্বন করেন, যা এ বিভাগে নতুন বিশ্বরেকর্ড।

গিনেস কর্তৃপক্ষ জানিয়েছে, এটি ছিল দম্পতির ব্যক্তিগত একটি চ্যালেঞ্জ। তারা নিজেদের সম্পর্কের স্মরণীয় অর্জন হিসেবে এই রেকর্ড গড়ার সিদ্ধান্ত নেন। সফল হওয়ার পর তারা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি লাভ করেন।

সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। দ্রুতগতিতে চুম্বন বিনিময়ের ভিডিও ও ছবিগুলো বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়ে এবং লাখো মানুষ তা দেখেন।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ড

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status