ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি রাজ্জাক, সম্পাদক কামাল
স্নিগ্ধা আঁখি
প্রকাশ: Tuesday, 23 December, 2025, 8:44 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 23 December, 2025, 9:03 PM

ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি রাজ্জাক, সম্পাদক কামাল

ভূঞাপুর প্রেসক্লাবের নির্বাচনে সভাপতি রাজ্জাক, সম্পাদক কামাল

টাঙ্গাইলের ভূঞাপুর প্রেসক্লাবের ২০২৬-২০২৭ সালের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে দ্বিতীয়বারের মতো সভাপতি হিসেবে মোহাম্মদ আব্দুর রাজ্জাক (দৈনিক কালের কণ্ঠ) এবং সাধারণ সম্পাদক হিসেবে মো. কামাল হোসেন (আরটিভি ও দৈনিক মানবজমিন) নির্বাচিত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা।  

১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির অন্যান্যরা হলেন, সহ-সভাপতি আলীম আকন্দ (আমার দেশ), সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু (বিজনেস বাংলাদেশ), যুগ্ম সম্পাদক ইব্রাহীম ভূইয়া (প্রতিদিনের সংবাদ), সাংগঠনিক সম্পাদক মামুন সরকার (আমার সংবাদ), কোষাধ্যক্ষ কোরবান আলী তালুকদার (বাংলাদেশ বুলেটিন), ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক রফিকুল ইসলাম রবি (দেশকাল), দপ্তর ও পাঠাগার সম্পাদক মাহমুদুল হাসান (এনটিভি)। 
কার্যকরী সদস্যরা হলেন- আল আমিন শোভন (আনন্দ টিভি), আব্দুর রশিদ শেখ (ভোরের ডাক), মো. নাসির উদ্দিন (দেশ রুপান্তর) ও তৌফিকুর রহমান মানিক (সময়ের কণ্ঠস্বর)। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status