|
হোমনা-তিতাসের মান-সম্মান রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো: মতিন খান
নতুন সময় প্রতিনিধি
|
![]() হোমনা-তিতাসের মান-সম্মান রক্ষায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো: মতিন খান মনোনয়নপত্র সংগ্রহের পর কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মতিন খান বলেন, হোমনা-তিতাসের জনগণের মান-সম্মান সমুন্নত রাখা এবং মানুষের সেবা করার লক্ষ্যে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি বলেন, আমি হোমনা-তিতাসবাসীর অকুণ্ঠ সমর্থন নিয়ে নির্বাচনে বিজয়ী হয়ে সংসদে এই এলাকার মানুষের প্রতিনিধিত্ব করতে চাই। ইনশাআল্লাহ। নিজের বিজয় সম্পর্কে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমার বিজয় মানেই হোমনা-তিতাসবাসীর বিজয়। এই বিজয় হবে বহিরাগতদের বিরুদ্ধে এলাকার মানুষের স্পষ্ট অবস্থানের প্রতিফলন। তিনি আরও বলেন, অতীতেও হোমনাবাসী বহিরাগতদের গ্রহণ করেনি এবং এবারের নির্বাচনেও ব্যালট বিপ্লবের মাধ্যমে তারা তাদের এলাকার সন্তানের হাতেই উন্নয়নের দায়িত্ব তুলে দেবে। এক প্রশ্নের জবাবে মতিন খান বলেন, দল যেমন যাকে খুশি মনোনয়ন দিতে পারে, তেমনি জনগণেরও অধিকার রয়েছে তাদের পছন্দের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার। তিনি অভিযোগ করেন, জনগণের মতামত উপেক্ষা করে বহিরাগত প্রার্থীকে মনোনয়ন দেওয়ায় এলাকাবাসী ক্ষুব্ধ। তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাকেই নির্বাচিত করে জনগণ তাদের অস্তিত্ব ও সম্মান রক্ষা করবে। তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, জনগণই আমার শক্তি। এই শক্তিতেই আমি বলিয়ান। এ সময় তার সঙ্গে হোমনা-তিতাস উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
