ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া
আলতাফ হোসেন অনিক
প্রকাশ: Tuesday, 23 December, 2025, 8:42 PM

বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া

বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের উদ্যোগে বাংলাদেশের তিনবারের সফল নারী প্রধানমন্ত্রী, ‘মাদার অব ডেমোক্রেসি’, বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন এবং প্রয়াত ওসমান হাদীর রুহের মাগফেরাত কামনা করা হয়। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় বামরাইল ইউনিয়নের পশ্চিম ভরশাকাঠী শরীফ বাড়িতে এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বামরাইল ইউনিয়ন বিএনপির ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ আনোয়ার সরদার।

আলোচনা সভায় প্রধান ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উজিরপুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ সোলায়মান হোসেন হাইয়ুম খান, সাবেক যুগ্ম-আহ্বায়ক মোঃ খোকন ডাকুয়া এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম ফকির।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। আজ তিনি অসুস্থ—এই মুহূর্তে তার দ্রুত আরোগ্য কামনা করা দেশপ্রেমিক জনগণের নৈতিক দায়িত্ব। পাশাপাশি অবিলম্বে তারেক রহমানের দেশে ফিরে এসে গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন বক্তারা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভরশাকাঠী জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আবুল বাসার। দোয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণ সুস্থতা, তারেক রহমানের নিরাপদ স্বদেশ প্রত্যাবর্তন এবং প্রয়াত ওসমান হাদীর আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে বিএনপি, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status