ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
বিজয় দিবস উদযাপন করলো লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 23 December, 2025, 8:38 PM

বিজয় দিবস উদযাপন করলো লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা

বিজয় দিবস উদযাপন করলো লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা

মহান বিজয় দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করেছে লাকসাম বাতাখালী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। প্রতিবছরের মতো এবারও ১৬ ডিসেম্বর দিনব্যাপী কোরআন তেলাওয়াত, আজান ও ইসলামী সংগীত পরিবেশন বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ট সাংবাদিক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সকাল ৯টায় নিবন্ধন ও উদ্বোধনী পর্ব শুরু হয়। উদ্বোধনী রাউন্ডে বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন গাজীমুড়া আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মো. আবদুল হালিম, হেফাজতে ইসলাম লাকসাম উপজেলা সভাপতি মুফতি আবু ইউসুফ এবং বিশিষ্ট শিল্পী ওমর হোসাইন। তারা প্রতিযোগিতার নিয়মাবলি ও মূল্যায়ন পদ্ধতি তুলে ধরেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন লাকসাম পৌরসভা শাখার সভাপতি বেলাল রহমান মজুমদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন, লাকসাম উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আজাদ হোসেন, মো. তাজুল ইসলাম এবং ডেন্টাল সার্জন মাঈনুদ্দিন খন্দকারসহ অন্যান্য অতিথিবৃন্দ।

বিকেলে অডিশন রাউন্ড শেষে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভার সাবেক চেয়ারম্যান ও ভাইয়া গ্রুপের পরিচালক আলহাজ মজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সাংবাদিক মজিবর রহমান দুলাল, সাপ্তাহিক সবুজ পত্রিকার সম্পাদক জামাল উদ্দীন স্বপন এবং মাওলানা মোহাম্মদ উল্লাহ প্রমুখ।

রাত ৯টায় পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার সেক্রেটারি জেনারেল ডা. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দীন সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী লাকসাম উপজেলা সভাপতি মাওলানা জহিরুল ইসলাম, বিএনপি নেতা কামাল মিয়া, বাংলাদেশ শিক্ষক সমিতি লাকসাম উপজেলা সভাপতি মো. শাহজাহান, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে ‘শানে মাদিনা’ ও ‘সুরের ছোঁয়া’ শিল্পী গোষ্ঠী।

পুরো আয়োজনের তত্ত্বাবধানে ছিলেন বাতাখালী হাফিজিয়া মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট এম. এস. দোহা। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ৫৪ জন প্রতিযোগীর মধ্য থেকে ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে সম্মাননা ও নগদ পুরস্কার তুলে দেন।

প্রথম পুরস্কার (২৫ হাজার টাকা) অর্জন করেন লাকসাম জামিয়া ইসলামিয়া নাছিরুল উলুম মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান। দ্বিতীয় পুরস্কার (১৫ হাজার টাকা) পান নাহিদুল ইসলাম (শ্রীপুর হাফিজিয়া মাদ্রাসা, কুমিল্লা) এবং তৃতীয় পুরস্কার (১০ হাজার টাকা) অর্জন করেন উম্মে হাবিব (নুরুল ইমাম মডেল মাদ্রাসা, নাঙ্গলকোট)।

১৭ ডিসেম্বর অনুষ্ঠিত বার্ষিক ওয়াজ মাহফিলে পাঁচজন হাফেজ শিক্ষার্থীকে পাগড়ি প্রদান করা হয়। পাগড়ি প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খুল হাদিস আল্লামা আবু মুসা কাশেমী। এ সময় দেশবরেণ্য আলেম ও ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন। আয়োজনটি স্থানীয় এলাকাবাসীর মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status