|
ফরিদপুর-১ আসনে জামায়াতের 'রাইড ফর জাস্টিস' শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() ফরিদপুর-১ আসনে জামায়াতের 'রাইড ফর জাস্টিস' শোভাযাত্রায় হাজারো মানুষের ঢল শনিবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কামারগ্রাম কলেজ চত্বর থেকে এই সুবিশাল শোভাযাত্রা শুরু হয়। মোটরসাইকেলের দীর্ঘ বহরটি সংসদীয় আসনের তিন উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এদিকে শোভাযাত্রা চলাকালে কর্মীরা সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের কাছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চান। একইসঙ্গে জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন কর্মীরা। জামায়াতের স্থানীয় নেতা-কর্মীরা জানান, প্রায় দুই হাজার মোটরসাইকেল নিয়ে তারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, যা স্থানীয় রাজনীতিতে এক বিশাল শোডাউন হিসেবে দেখা হচ্ছে। কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা সুসংগঠিতভাবে অংশ নেন। তাদের সবার হাতেই দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড শোভা পাচ্ছিল। এ সময় সংসদ সদস্য পদপ্রার্থী প্রফেসর ড. মোহাম্মদ ইলিয়াস মোল্যা একটি ছাদখোলা গাড়ি থেকে সড়কের দুই পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। এ সময় কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা কর্ম পরিষদের সদস্য অধ্যাপক ইমারত হোসেন চৌধুরী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা শহিদুল ইসলাম, আলফাডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল হোসাইন, সেক্রেটারী এস এম হাফিজুর রহমান সহ বোয়ালমারী ও মধুখালি উপজেলার জামাতের দলীয় নেতাকর্মীরা শত:স্ফুর্ত ভাবে অংশ গ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
