ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গাবালীতে যুবদল নেতার তরমুজ নার্সারিতে বিষ প্রয়োগ, নষ্ট তিন হাজার চারা
মো. বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Sunday, 9 November, 2025, 11:38 AM

রাঙ্গাবালীতে যুবদল নেতার তরমুজ নার্সারিতে বিষ প্রয়োগ, নষ্ট তিন হাজার চারা

রাঙ্গাবালীতে যুবদল নেতার তরমুজ নার্সারিতে বিষ প্রয়োগ, নষ্ট তিন হাজার চারা

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নে দুর্বৃত্তরা এক যুবদল নেতার তরমুজের নার্সারিতে বিষ প্রয়োগ করে তিন হাজারেরও বেশি চারা নষ্ট করেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন স্থানীয় কৃষক ও ছোটবাইশদিয়া ইউনিয়ন যুবদলের অন্যতম সদস্য মো. বাহাদুর মাতুব্বর। এ ঘটনায় তিনি চরম হতাশায় ভুগছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুর মাতুব্বর দীর্ঘদিন ধরে নিজস্ব জমিতে তরমুজ চাষ করে জীবিকা নির্বাহ করছিলেন। সম্প্রতি আগাম ফলনের আশায় তিনি নিজের জমিতে তরমুজের নার্সারি তৈরি করেন। এভাবে নার্সারিতে চারা উৎপাদন করে পরে জমিতে রোপণ করলে এক থেকে দেড় মাস আগেই তরমুজ সংগ্রহ করা যায়। এতে খরচ কমে, ফলন ভালো হয় এবং কৃষকরা অধিক লাভবান হন।

কিন্তু সম্প্রতি রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা তার নার্সারিতে বিষ প্রয়োগ করে। পরদিন সকালে মাঠে গিয়ে বাহাদুর মাতুব্বর দেখেন, নার্সারির সব গাছ মরে গেছে এবং চারা পচে নষ্ট হতে শুরু করেছে।

ক্ষতিগ্রস্ত কৃষক বাহাদুর মাতুব্বর জানান,

“আমি অনেক কষ্ট করে এই তরমুজের চারা তৈরি করেছিলাম। এখন সব শেষ হয়ে গেছে। কে বা কারা এই কাজ করেছে বুঝতে পারছি না, তবে আমি ন্যায়বিচার চাই।”

এলাকাবাসীর দাবি, বাহাদুর মাতুব্বর একজন পরিশ্রমী কৃষক ও সক্রিয় যুবদল নেতা হওয়ায় এটি পরিকল্পিত নাশকতা হতে পারে।

এদিকে ঘটনাটি জানার পর স্থানীয় কৃষক ও এলাকাবাসী রাঙ্গাবালী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামানের কাছে বিষয়টির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status