|
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা ‘লায়লা’ নামের এক ছদ্মবেশী নারীর
রোমানা আক্তার, কক্সবাজার
|
![]() কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা ‘লায়লা’ নামের এক ছদ্মবেশী নারীর ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন এই মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। ট্যুরিস্ট পুলিশ বরাবরই আইনশৃঙ্খলা রক্ষা, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কক্সবাজার অঞ্চলে নিরাপদ ও স্বচ্ছন্দ পর্যটন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। এই ধরনের ভিডিও ও বিভ্রান্তিকর প্রচারণা কেবলমাত্র ট্যুরিস্ট পুলিশের নিরলস কর্মপ্রচেষ্টা ও সুনাম নষ্ট করার উদ্দেশ্যে একটি ষড়যন্ত্রমূলক প্রচেষ্টা। সকলকে অনুরোধ করা হচ্ছে- কোনো ধরনের অসত্য, গুজব বা অপপ্রচারে কান না দিয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণ করার জন্য। উল্লেখ্য, ট্যুরিস্ট পুলিশ, কক্সবাজার রিজিয়ন কর্তৃক সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবামূলক কার্যক্রমের অংশ হিসেবে- ৩৪ জন ছিনতাইকারী গ্রেফতার, ৪৪ জন ভাসমান অপরাধী গ্রেফতার, ১৭২ জন হারানো শিশু উদ্ধার, ২৯টি মোবাইল ফোন উদ্ধার, ১০ জন ইভটিজার ও ৪ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার, ২০টি মৃতদেহ ও ১৫ জন জীবিত উদ্ধার, সমুদ্রের বালিয়াড়ি দখল করে দোকান স্থাপনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা এবং পরিবেশ সংরক্ষণে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এই ধারাবাহিক সফলতার কারণে ট্যুরিস্ট পুলিশ ইতোমধ্যে সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস অর্জন করেছে। আমরা সর্বদা আইন ও শৃঙ্খলার সেবা, জনগণের নিরাপত্তা এবং পর্যটন শিল্পের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা পুনরায় স্পষ্ট করে জানাতে চাই যে, উক্ত ভিডিওর অভিযোগসমূহ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। ট্যুরিস্ট পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের যে কোনো অপপ্রচেষ্টার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
