ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
হিন্দি ছবিতে দূর্গা সাঁতরা ও বীর
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 8:28 PM

হিন্দি ছবিতে দূর্গা সাঁতরা ও বীর

হিন্দি ছবিতে দূর্গা সাঁতরা ও বীর

হিন্দি ছবিতে দেখা যাবে কলকাতার বীর ও দূর্গা সাঁতরাকে। কলকাতার ছবিতে অভিনয়ে দক্ষতার এই দুই অভিনয় শিল্পী এবার আসছেন হিন্দি ছবিতে।
 
টালিউডের ছবিতে দু'জনকে প্রায় নিয়মিত দেখা গেলেও করেননি কোনো হিন্দি ছবি। তবে এখন তারা হিন্দি ছবির দর্শকদের জন্য একটি হিন্দি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটর নাম এখনও চূড়ান্ত হয়নি। পরিচালনা করছেন বাংলাদেশর পরিচালক মনোজিৎ। আগামী এপ্রিলের প্রথম সাপ্তাহে ভারত এবং বাংলাদেশে চিত্রায়ন কাজ শুরু হচ্ছে এমনটাই জানা গেছে।
 
দূর্গা সাঁতরা জানান, এই সময়ে বেশ কয়েকটি হিন্দি ছবিতে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। কিন্তু টলিউডের বাংলা ছবি নিয়ে ব্যস্ত থাকায় হিন্দি ছবিতে আর কাজ করা হয়ে উঠেনি।
 
বাংলাদেশের পরিচালক মনোজিৎ এর পরিচালনায় হিন্দি ভাষার ছবির প্রস্তাব আসলে তাতে সায় দেন । কলকাতার প্রযোজন প্রতিষ্ঠান ভি এন্টারটেইনমেন্টের প্রযোজনায় অ্যাকশনধর্মী ছবিটিতে দূর্গা সাঁতরার বিপরীতে অভিনয় করছেন কলকাতার বীর। এছাড়াও অভিনয় করছেন বলিউড এবং ঢালিউডের  শিল্পী।

এরইমধ্যে ছবির গানের অডিও রেকডিং শেষ হয়েছে; সবকিছু ঠিকঠাক থাকলে আগামী এপ্রিলেই শুরু হবে এই ছবি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status