ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
খালেদ সুজন ও নিরব হোসেন
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 3:55 PM
সর্বশেষ আপডেট: Tuesday, 12 February, 2019, 4:22 PM

আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

আওয়ামীলীগের নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ

ঢাকা উত্তর সিটির ১৫ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক শামীম আহমেদ মাতবরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে । শামীম আহমেদ মাতবর স্থানীয় একজন সৎ আওয়ামীলীগ নেতা হিসাবে বেশ পরিচিত ।  


তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ সর্ম্পকে দৈনিক নতুন সময়কে বলেন আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। আমার লক্ষ মানুষকে সেবা করা আমার বাবা, দাদা মাতবর হিসাবে এখানে বেশ পরিচিত।  রাজনীতি আমার রক্তের সাথে মিলেমিশে একাকার হয়ে আছে।  আমার বাবা আওয়ামী লীগের একজন নেতা ছিলেন ।  আমি বঙ্গবন্ধুর আদর্শের এক লড়াকু সৈনিক হওয়ার জন্যই প্রতিনিয়ত নিজেকে তৈরী করছি। আমি নোংড়া রাজনীতি পছন্দ করিনা।  ছোটবেলা থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলাম ।  আমার মা নারীদের উন্নয়নে সবসময় কাজ করে গেছেন।   সেই সুবাদে সবাই আমাকে ভালবাসে আমিও লোকজনকে ভালোবাসি কেউ এই পর্যন্ত বলতে পারবে না আমি কারো  কখনো ক্ষতি করেছি।   আমি সর্বোচ্চ চেষ্টা করেছি মানুষের পাশে দাঁড়ানোর মানুষকে সেবা করার প্রধানমন্ত্রী যে দিক নির্দেশনা দিয়েছেন সে দিক নির্দেশনা মোতাবেক কাজ করার জন্য আমি সবসময় অঙ্গীকার বদ্ধ।  আমার এই ভাল কাজের সুফল একটি মহল তাদের সহ্য হচ্ছিল না আমার কাছে ধারণা তারা বারবারই আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে।  


আমি চ্যালেঞ্জ করে বলছি  আমার অফিস বা বাসা থেকে কখনো কোনো ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, অথবা অন্য কোনো নেতাকর্মী অথবা কোন সাধারন জনগন কেউ কখনো হয়রানি তো দূরের কথা  কাউকে কখনো খালি হতে ফেরাইনি , আপনারা তদন্ত করে দেখতে পারেন সমগ্র থানার পুলিশ প্রশাসন অথবা এলাকার জনগণ আপনি প্রত্যেকটা জনগণের কাছে  গিয়ে  জানতে পারেন যে আসলে আমি মানুষটা কেমন আমি নিজেকে নিজে ভালো বলবো না আপনারা যাচাই করে দেখুন


আমার নামে অভিযোগ গুলো সমপূর্ন ভুল তার একটি অভিযোগের সাথে আমি জড়িত নয় আমি কারো কাছ থেকে অন্যায় করে একটি টাকাও নিইনি ।  আমার সম্পত্তির অংশটুকু বিক্রির মাধ্যমে আমার টাকাটা নেওয়া হয়েছিল তার পূর্ণাঙ্গ কাগজপত্র আমার কাছে আছে ।  আমি বরঞ্চ মানুষকে হাঁটার জন্য নিজের পৈত্রিক সম্পত্তি থেকে রাস্তা ছেড়ে দিয়েছি জনকল্যাণে কাজ করেছি।  কিন্তু আমার এই মানুষের ভালোবাসা মানুষের পাশে দাঁড়ানো এই পরোপকারীতার  কাজগুলা অনেক মানুষই আমার প্রতিহিংসার দোরগোড়ায় এসে দাঁড়িয়েছে আমি মূল হোতাদের চিহ্নিত দোষীদের শাস্তির জন্য প্রধানমন্ত্রী সহ সকলের প্রতি প্রার্থনা জানাচ্ছি


এ বিষয়ে ক্যান্টমেন্ট থানা আওয়ামীলীগের সভাপতি হাজী জহিরুল  ইসলাম বলেন  শামীম আহমেদ খুব ভাল মানুষ আমি তাকে ব্যাক্তি হিসাবে চিনি বিষয়টি সত্য হলে আমি তাকে লিখিত ভাবে শোকচ করতাম, এরকম কাজ হতে পারে বলে আমি বিশ্বাস  করিনা।  

এ বিষয়ে জুবায়ের নামে এক দোকান্দার বলেন,মানুষ হিসাবে শামীম আহমেদ  অনেক ভাল  মানুষ। ওকে কেউ উদ্দেশ্য প্রনীত ভাবে ক্ষতি করার চেষ্টা করছে । এই বিষয়টা শুনে খুব কষ্ট পেয়েছি। সে এই ধরনের কাজ করবে বলে মানতে পারছিনা।  

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status