ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
প্রশ্নপত্রের ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 12 February, 2019, 12:41 PM

প্রশ্নপত্রের ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্রের ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্রের ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

প্রশ্নপত্রের ত্রুটির কারণে যশোর বোর্ডের আইসিটি পরীক্ষা স্থগিত

যশোর শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার আইসিটি বিষয়ের প্রশ্নের অপর পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন থাকায় ওই বিষয়ের পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।

রুটিন অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে পরীক্ষাটি শুরু হওয়ার হওয়ার কথা থাকলেও মুদ্রণ ত্রুটির কারণে তা স্থগিত করার কথা জানান বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল আলিম।

তিনি বলেন, এ বিষয়ের পুনঃপরীক্ষার তারিখ পরে জানানো হবে। বোর্ডের চেয়ারম্যান বলেন, আইসিটি বিষয়ের প্রশ্নের আরেক পৃষ্ঠায় ক্যারিয়ার শিক্ষা বিষয়ের প্রশ্ন ছিল। সেজন্য শিক্ষার্থীদের বিভ্রান্তিতে পড়তে হয়। তাই এ পরীক্ষা স্থগিত করা হয়েছে।

বিজি প্রেসে প্রশ্ন মুদ্রণের সময় এই ভুলটি হয়েছে বলেও জানান বোর্ডের চেয়ারম্যান আবদুল আলিম।
যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, বিজি প্রেসের মুদ্রণ ত্রুটির কারণে আজকের পরীক্ষা স্থগিত করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status