জাতীয় নির্বাচনের রেশ কাটতে না কাটতে রাজশাহীর বাগমারায় মহা সমারহের মধ্যে দিয়ে মনোনয়নপত্র দাখিল করলেন চেয়ারম্যান প্রার্থী অনিল কুমার সরকার।
এরই মধ্যে উপজেলার সর্বত্রই শুরু হয়েছে নির্বাচনের গুঞ্জণ। আগামী ১০ মার্চ অনুষ্ঠিত হবে বাগমারা উপজেলা পরিষদের নির্বাচন। উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়নপত্র দাখিল করেন। সোমবার বেলা ১২ টার দিকে জেলা-উপজেলা আ’লীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের সাথে নিয়ে উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন্য আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্ত চেয়ারম্যান প্রার্থী হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি, জেলা আ’লীগের সহ সভাপতি অনিল কুমার সরকার।
এদিকে চেয়ারম্যান পদে রাজশাহী নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করেন জেলা যুবলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বাবুল হোসেন, এবং উপজেলা বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান ডিএম জিয়াউর রহমান জিয়া।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে উপজেলা সহকারী রির্টানিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, উপজেলা তরুণ লীগের সাধারণ সম্পাদক এনামুল হক এবং ওয়ার্ড আ’লীগ নেতা সাহাদত হোসেন সাগর।
ভাইস চেয়ারম্যান (মহিলা) মনোনয়নপত্র দাখিল করেন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি প্রভাষক শাহিনুর খাতুন, ভবানীগঞ্জ পৌর মহিলা লীগের সভাপতি মমতাজ আক্তার বেবী, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা বেগম।
এদিকে নির্বাচন অফিসার আসাদুজ্জামানের নিকট মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা আ’লীগের দলীয় কার্যলয় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে নেতৃবৃন্দের সাথে নিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
মনোনয়নপত্র দাখিলের সময় চেয়ারম্যান প্রার্থী অনিল কুমার সরকারের সাথে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ কুমার প্রতীক দাশ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সামাদ, উপজলা সহ-সভাপতি মতিউর রহমান টুকু, আহসান হাবিব, রিয়াজ উদ্দীন আহম্মেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুল, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, সহ-দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম হেলাল, যুব ও ক্রীড়া সম্পাদক হারুন অর রশিদ, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, আসলাম আলী আসকান, আয়েন উদ্দীন, আব্দুল হামিদ ফৌজদার, সরদার জান মোহম্মাদ, আব্দুল হাকিম প্রামানিক, সাবেক চেয়ারম্যান লুৎফর রহমান, কার্যকরী কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, আবুল কালাম আজাদ, অধ্যক্ষ হাতেম আলী, হাচেন আলী, রহিদুল ইসলাম, বকুল খরাদী, জেলা পরিষদ সদস্য মাহমুদুর রহমান রেজা, নারগিস বেগম, আ’লীগ নেতা কা ন রায় চৌধুরী, সামসুল ইসলাম, আজাহার আলী, আব্দুর রাজ্জাক, আফসারুজ্জামান, আব্দুস সাত্তার, মাহাবুর রহমান বিপ্লব, আমজাদ হোসেন, জাহেদুর রহিম মিঠু, দুলাল উদ্দীন, ওহিদুল ইসলাম, সমরেশ কুমার সরকার, উপজেলা মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম, সাধারণ সম্পাদক কহিনুর বেগম, যুবলীগের সভাপতি আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক শামীম মীর, কৃষকলীগের সভাপতি এমদাদুল হক, ছাত্রলীগ নেতা উজ্জল হোসেন, সাদ্দাম হোসেন, ইসমাইল হোসেন সান্টু, আতাউর রহমান, এনামুল হক, সাবেক নেতা গোলাম সারোয়ার রবিন প্রমুখ।
এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধা, হিন্দু বৌদ্ধ-খ্রিষ্টান-ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।