ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৮ এপ্রিল ২০২৬ ১৫ বৈশাখ ১৪৩৩
দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 February, 2019, 6:42 PM

দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

দুর্ঘটনায় নিহত ৫ জনের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

সড়ক দুর্ঘটনায় চার শিশুসহ নিহত পাঁচজনের পরিবারকে এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী ১৫ দিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানকে ক্ষতিপূরণের এ অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে সোমবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে পরিবারগুলোকে ৫০ লাখ টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।

চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনারসহ ১৮ বিবাদীকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

চলতি মাসের ৫ তারিখ ঢাকার উত্তরায় ফাইজা তাহসিনা (১০), গাজীপুরের কালিয়াকৈরে ৩ ফেব্রুয়ারি মিরাজ খান (৫), ২ ফেব্রুয়ারি বরিশালে লিজা আক্তার (৯), সিলেটের বালাগঞ্জে আহমেদ রিফাত (৬) ও চট্টগ্রামের সীতাকুণ্ডে নুসরাত চৌধুরী (২৩) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায়।

এসব দুর্ঘটনায় চার শিশুসহ পাঁচজনের মৃত্যুতে ক্ষতিপূরণ ও প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন ও বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এ রিটটি করে। এই রিটের ওপর শুনানি নিয়ে বিচারকরা এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে আবেদনকারী চিলড্রেনস চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও আইনজীবী মো. আবদুল হালিম নিজেই শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status