ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
বাউফলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, আউশ চাষে বাড়ছে আগ্রহ
মোঃ আল আমিন আকন
প্রকাশ: Monday, 27 April, 2026, 8:16 PM

বাউফলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, আউশ চাষে বাড়ছে আগ্রহ

বাউফলে ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ-সার বিতরণ, আউশ চাষে বাড়ছে আগ্রহ

পটুয়াখালীর বাউফল উপজেলায় খরিপ-১ মৌসুমে আউশ ধানের উৎপাদন বাড়াতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সোমবার (২৭ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে আয়োজিত এক র‍্যালী প্রদর্শন অনুষ্ঠানের মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে কৃষকদের হাতে উচ্চ ফলনশীল (উফশী) আউশ ধানের বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার তুলে দেওয়া হয়। সংশ্লিষ্টরা জানান, তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সরাসরি সহায়তা দিয়ে আউশ আবাদ বৃদ্ধি ও উৎপাদন বাড়ানোই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহ আহমেদ,বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মিলন, উপসহকারী কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও অংশ নেন।

বক্তারা বলেন, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কৃষি খাতকে অগ্রাধিকার দিচ্ছে। সময়মতো উন্নতমানের বীজ ও সারের ব্যবহার নিশ্চিত করা গেলে বাউফল অঞ্চলে ধান উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

এদিকে কৃষকরা জানান, মৌসুমের শুরুতেই সরকারি সহায়তা পাওয়ায় তারা আউশ চাষে আরও আগ্রহী হচ্ছেন। অনুষ্ঠানে কৃষি কর্মকর্তারা আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং সারের সুষম ব্যবহারের বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status