|
লেবাননে নিহত প্রবাসী নারী দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সহায়তা
নতুন সময় প্রতিনিধি
|
![]() লেবাননে নিহত প্রবাসী নারী দিপালী আক্তারের পরিবারকে চরভদ্রাসন উপজেলা প্রশাসনের সহায়তা দিপালী আক্তারের বাড়ি উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের পূর্ব চরশালের গ্রামে। পারিবারিক সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় তিনি নিহত হন। জীবিকার তাগিদে তিনি সেখানে গৃহকর্মী হিসেবে কাজ করতেন এবং তার উপার্জনের ওপরই নির্ভর করত পুরো পরিবার। দিপালী আক্তার ছিলেন দুই ভাই, তিন বোন এবং বৃদ্ধ পিতাসহ একটি অসচ্ছল পরিবারের সদস্য। প্রায় পাঁচ বছর আগে বজ্রপাতে তার মা রোজিনা খাতুন মারা যাওয়ার পর পরিবারটির দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। দারিদ্র্যের কারণে তিনি বিয়েও করেননি বলে জানা গেছে। চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জায়েদ হোসেন, চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খান, গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন এবং চরঝাউকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদর উদ্দিন মৃধাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও পরিবারটির পাশে থাকার আহ্বান জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
