ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
শারদীয় দুর্গাপূজায় চিলমারীতে মিষ্টি ও চকলেট উপহার
মোঃ মাহবুবুল হাসান, চিলমারী
প্রকাশ: Wednesday, 1 October, 2025, 8:38 PM

শারদীয় দুর্গাপূজায় চিলমারীতে মিষ্টি ও চকলেট উপহার

শারদীয় দুর্গাপূজায় চিলমারীতে মিষ্টি ও চকলেট উপহার

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী, রাজিবপুর) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জনাব আমিমুল এহসান জাকী-এর উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চিলমারী উপজেলার রাধাবল্লভ কালীরপাট দুর্গা মন্দিরে মিষ্টি ও চকলেট উপহার প্রদান করা হয়।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন রাধাবল্লভ ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: শহিদুল ইসলাম, চিলমারী উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম বকুল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য আব্দুল সাত্তার, রাধাবল্লভ কালীরপাট দুর্গা পূজা মন্দির কমিটির সভাপতি শ্রী তরুন কান্তি বর্মন এবং শিক্ষক শ্রী কমল কৃষ্ণ রায়।

উপহার প্রদান শেষে আমিমুল এহসান জাকী বলেন, “রাজনীতি মানে শুধু ক্ষমতা নয়, মানুষের পাশে দাঁড়ানোই আসল রাজনীতি। আমি মুসলিম হয়েও প্রতিটি ধর্মের আনন্দে অংশগ্রহণ করি, কারণ এ দেশ আমাদের সবার।”

স্থানীয় হিন্দু সম্প্রদায় এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এ ধরনের সহযোগিতা আমাদের একে অপরের প্রতি আস্থা ও ভালোবাসা আরও বাড়িয়ে দেয়।”
আগামী দিনেও পূজা-পার্বণ ছাড়াও শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক কর্মকাণ্ডে পাশে থাকার ঘোষণা দেন আমিমুল এহসান জাকী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status