|
প্রয়াত সাংবাদিক ওবায়দুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত
রায়হানুর রহমান, রামগঞ্জ
|
![]() প্রয়াত সাংবাদিক ওবায়দুল হকের স্মরণ সভা অনুষ্ঠিত রামগঞ্জ প্রেস ক্লাবের উদ্যোগে প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে স্মরণসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামগঞ্জ সরকারি কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ ও রায়পুর সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ওবায়দুর রহমান। রামগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক ইত্তেফাকের রামগঞ্জ প্রতিনিধি মাহমুদ ফারুকের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও দৈনিক ইনকিলাবের নিজস্ব সংবাদদাতা এস এম বাবুল বাবর, কার্যকরি কমিটির সদস্য ও আমার দেশ প্রতিনিধি মাসুদ রানা মনি, পল্লী টিভি প্রতিনিধি ও প্রেস ক্লাব সদস্য ওমর ফারুক পাটোয়ারী ও দৈনিক সমকাল রামগঞ্জ প্রতিনিধি জাকির হোসেন সুমনসহ প্রেস ক্লাবের সদস্যবৃন্দ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
