|
পাইকগাছায় বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ
শেখ সেকেন্দার আলী, পাইকগাছা
|
![]() পাইকগাছায় বিভিন্ন দুর্গাপূজা মন্ডপ পরিদর্শন করলেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডাঃ আব্দুল মজিদ তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মঙ্গলবার দিনভর পাইকগাছা উপজেলার গড়ইখালী ও লস্কর ইউনিয়নের বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত স্বনির্ভর বাংলাদেশ বিনির্মান ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিতে জনসাধারণের প্রতি আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন। রাড়ুলী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজির আহমেদ, লস্কর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আসাদুজ্জামান খোকন, গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান জোয়াদ্দার, পাইকগাছা কৃষকদলের সভাপতি মেসের আলি সানা, চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ময়না, গড়ইখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম টাকু,মোস্তাকিম গাজী, যুবনেতা হুরায়রা বাদশা, নাজমুল হুদা মিন্টু,সোহেল রানা,আবু হানিফ মিলন, শহিদুর রহমান, ইসমাইল হোসেন,সালেক সরদার,মান্নান গাইন,চায়েব আলী,হামিদ গাঈন,শাহবুদ্দীন গাইন, মারজান,আমানুল্লাহ, আজিবার রহমান, মুরাদ হোসেন, ফরিদুল ইসলাম, শাহ আলম,সেলিম,শাহিনুর,খাইরুল, ইমদাদ গাজী,আজারুল,আরফীন, সাব্বির হোসেন,সম্রাট, হাবিবুর রহমান, শাহ আলম, হাসেম সরদার প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
