|
ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয়
নতুন সময় ডেস্ক
|
![]() ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের ঐতিহাসিক সিরিজ জয় প্রথম ম্যাচে ১৯ রানের জয় পাওয়া নেপাল এবার গড়ল আরো বড় রেকর্ড। ১৭৩ রানের পুঁজি গড়ে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের গুটিয়ে দিল মাত্র ৮৩ রানে। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ৮৮ রানে গুটিয়ে গিয়েছিল ইংল্যান্ড। নেপালের ইনিংসের নায়ক ছিলেন ওপেনার আসিফ শেখ ও সান্দিপ জরা। আসিফ ৪৭ বলে ৮ চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৮ রান করে ম্যাচসেরা হয়েছেন। জরা খেলেছেন ৩৯ বলে ৫ ছক্কা ও ৩ চারে ৬৩ রানের ঝোড়ো ইনিংস। এই দুজনের জুটিতে আসে ৬৬ বলে ১০০ রান, যা নেপালের চতুর্থ উইকেটে সর্বোচ্চ পার্টনারশিপ। রান তাড়ায় নেমে শুরু থেকেই ব্যর্থ ওয়েস্ট ইন্ডিজ। প্রথম পাঁচ ওভারে রান মাত্র ৭! প্রথম বাউন্ডারি আসে ৩৪তম বলে। নেপালের তরুণ পেসার মোহাম্মাদ আদিল আলম ছিলেন সবচেয়ে সফল। মাত্র ২১ বছর বয়সী এই বোলার ক্যারিয়ার সেরা বোলিংয়ে নেন ২৪ রানে ৪ উইকেট। লেগস্পিনে কুশাল ভুর্তেল পান ৩ উইকেট। ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ ২১ রান এসেছে জেসন হোল্ডারের ব্যাট থেকে। বাকিদের ব্যাটে কেবল হতাশা। টি-টোয়েন্টিতে কোনো টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে সহযোগী দেশ হিসেবে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল নেপাল। এর আগে জিম্বাবুয়ের বিপক্ষে ২০১৬ সালে একই মাঠে ৮১ রানের জয় পেয়েছিল আফগানিস্তান। একই মাঠে আজ মঙ্গলবার নেপালের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়াতে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
