|
কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত আজ সোমবার সকাল ১১টায় জেলা তথ্য অফিসের আয়োজনে কুড়িগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের সময়কাল ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর ২০২৫ পর্যন্ত মোট ১৮ কার্যদিবসের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় এবং একই সাথে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার গণমাধ্যমকর্মীদের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর আহবান জানানো হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস। কর্মশালাটি সঞ্চালন করেন, কুড়িগ্রাম জেলা তথ্য অফিসার মো. শাহজাহান, এসময় অন্যদের মধ্য আলোচনা করেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, ইসলামী ফাউন্ডেশন কুড়িগ্রামের উপ- পরিচালক আব্দুর রাজ্জাক রনি, উপ- পরিচালক (ক্রয় ও বিতরণ), গণযোগাযোগ অধিদপ্তর ঢাকার রিয়াদুল ইসলাম। কুড়িগ্রামের মেডিকেল অফিসারও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. আতিকুর রহমান প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ডিসি জাহিদের নেতৃত্বের ভূয়সী প্রশংসায় ব্যবসায়ী, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী
মাদারীপুরে খামারিদের মাথায় দুধ ঢেলে হেনস্থা, কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার
পাইকগাছায় মায়ের হত্যাকারী চাচার মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
