ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২০ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মোঃ মোবারক হোসেন, খাগড়াছড়ি
প্রকাশ: Wednesday, 19 August, 2026, 10:34 PM

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট ২৬) সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

বিকেলে বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র‌্যালির উদ্বোধন করা হয়।পরে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে র‌্যালিতে অংশ নেন।র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করে।

পরে নেতাকর্মীরা খাগড়াছড়ি পৌর টাউন হলে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।

খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগর ও সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।

জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক একরাম হোসেন রানার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। এতে বক্তব্য দেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্রমোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেন ও সাংগঠনিক-সম্পাদক আব্দুর রব রাজাসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, দেশের সাধারণ মানুষের চাহিদা পূরণ এবং প্রতিটি ক্ষেত্রে উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। পাহাড় ও সমতলের মানুষের মধ্যে বৈষম্য দূর করে সবার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, আগামী দিনে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ ভাগাভাগি করেন নেতৃবৃন্দ ও নেতাকর্মীরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status