ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৯ আগস্ট ২০২৬ ৪ ভাদ্র ১৪৩৩
জমি সংক্রান্ত বিরোধের জেরে দৈনিক লোকসমাজের সিনিয়র ফটোসাংবাদিককে প্রাণনাশের হুমকি
মোঃ জসিম উদ্দিন তুহিন, যশোর
প্রকাশ: Wednesday, 19 August, 2026, 10:31 PM

জমি সংক্রান্ত বিরোধের জেরে দৈনিক লোকসমাজের সিনিয়র ফটোসাংবাদিককে প্রাণনাশের হুমকি

জমি সংক্রান্ত বিরোধের জেরে দৈনিক লোকসমাজের সিনিয়র ফটোসাংবাদিককে প্রাণনাশের হুমকি

যশোর কলেজ সড়ক এলাকায় ২৪ শতক জমি নিয়ে বিরোধের জেরে এক সাংবাদিককে অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক হোটেল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক নিজের ও পরিবারের নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।গত ১৮ আগস্ট ২০২৬ তারিখে দায়ের করা এই ডায়েরিটির ট্র্যাকিং নম্বর:


26EZK0 এবং জিডি নম্বর: ১৬১৬।জিডি সূত্রে জানা গেছে, যশোর সদরের বারান্দী মোল্লাপাড়া আমতলা এলাকার বাসিন্দা ও স্থানীয় লোকসমাজ পত্রিকার সাংবাদিক হানিফ ডাকুয়া (৬৪)—যিনি ‘ডাকুয়া রিয়েল এস্টেট সেল লিমিটেড’-এর স্বত্বাধিকারী—তার সাথে যশোর কলেজ সড়ক এলাকার প্রায় ২৪ শতক জমি নিয়ে বিরোধ সৃষ্টি হয় শংকরপুর এলাকার বাসিন্দা এবং বর্তমানে রেল রোড শাহনাজ হোটেলের মালিক হাজী রুহুল আমিনের (৬৮)।

অভিযোগে উল্লেখ করা হয়, বিরোধপূর্ণ উক্ত জমিতে ‘ডাকুয়া রিয়েল এস্টেট সেল লিমিটেড’-এর সাইনবোর্ড স্থাপনের দুই দিন পরেই বিবাদী রুহুল আমিন তা ভেঙে ক্ষতিসাধন করেন। এরই ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৬টা ০৫ মিনিটের সময় সাংবাদিক হানিফ ডাকুয়া নিজ বাড়িতে অবস্থানকালে অভিযুক্ত রুহুল আমিন তার ব্যক্তিগত মোবাইল নম্বর(০১৬৮৩৪৯৮২১৯) থেকে কল করেন। 

ফোনে তিনি সাংবাদিক হানিফ ডাকুয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করাসহ জীবন নাশের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করেন।সাংবাদিক হানিফ ডাকুয়া জানান, বিবাদীর এই ধরণের হুমকির অডিও রেকর্ড তার কাছে সংরক্ষিত রয়েছে। এই ঘটনার পর থেকে তিনি এবং তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিবাদী ও তার সহযোগীরা যেকোনো সময় তার কিংবা তার পরিবারের বড় ধরনের ক্ষতিসাধন, মারপিট অথবা খুন-জখম করতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন।ঘটনার বিষয়টি ভুক্তভোগীর বন্ধু সাখাওয়াত হোসেনসহ পরিবারের সদস্য ও প্রতিবেশীরা জানেন বলে ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুম খান জিডি গ্রহণের বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসআই (নিরস্ত্র) মোঃ আব্দুল মান্নানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status