|
ইরানকে সহায়তা করা দেশকে ‘ভয়াবহ শাস্তি’ দেওয়ার হুমকি ট্রাম্পের
নতুন সময় ডেস্ক
|
![]() ইরানকে সহায়তা করা দেশকে ‘ভয়াবহ শাস্তি’ দেওয়ার হুমকি ট্রাম্পের ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘কোনো দেশের বিরুদ্ধে নেওয়া সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান’ শুরু করা হচ্ছে। তার ভাষায়, এটি হবে নজিরবিহীন মাত্রার অর্থনৈতিক যুদ্ধ ও ইরানকে বিচ্ছিন্ন করার উদ্যোগ। তিনি আরও বলেন, কোনো দেশের ব্যাংক, ব্যবসাপ্রতিষ্ঠান, বিমানবন্দর বা সরকারি সংস্থা যদি ইরানকে যেকোনো ধরনের আর্থিক বা অর্থনৈতিক সহায়তা দেয়, তাহলে সেই দেশও বড় ধরনের অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে। তবে কোন দেশের বিরুদ্ধে কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে তিনি নির্দিষ্ট করে কিছু বলেননি। তিনি এই উদ্যোগকে ‘অর্থনৈতিক ডি-ডে’ হিসেবে উল্লেখ করে ইরানকে বিচ্ছিন্ন করতে এবং দেশটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের মিত্রদের পাশে থাকার আহ্বান জানান। ট্রাম্পের ভাষায়, এসব ঐতিহাসিক পদক্ষেপ ইরানকে এবং বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার সক্ষমতাকে বড় ধরনের ধাক্কা দেবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
