|
বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম
নতুন সময় ডেস্ক
|
![]() বিশ্ববাজারে স্থিতিশীল তেলের দাম অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বাজারের প্রধান সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের সেপ্টেম্বরের ফিউচার ২ সেন্ট কমে ৮৫.৮১ ডলারে নেমেছে। তবে অক্টোবরের বেশি সক্রিয় ডব্লিউটিআই ফিউচার ১৪ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে ৮৪.৫৩ ডলারে পৌঁছেছে। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই— দুই ধরনের তেলের দামই টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিনের শেষে উভয় বেঞ্চমার্কের দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। বর্তমানে বাজারে মূল আলোচনার বিষয় হলো যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তা। বিশ্বের গুরুত্বপূর্ণ তেল পরিবহণপথ হওয়ায় এই প্রণালিতে কোনো ধরনের বড় ধরনের বিঘ্ন দেখা দিলে আন্তর্জাতিক বাজারে তেলের সরবরাহ ও দামে বড় প্রভাব পড়তে পারে। বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের পরিস্থিতি এবং গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার দিকে নজর রাখছেন বলেও উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
