ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 10 February, 2019, 7:01 PM

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমানরা আলাদা ধর্মে বিশ্বাসী হলেও তারা মনেপ্রাণে বাঙালি। এই বাঙালিরা সানন্দে সব উৎসব পালন করে থাকে।’

রোববার সকালে রাজধানী উচ্চ বিদ্যালয় ও খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরস্বতী পূজায় বিপুল জনসমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে এ দেশের মানুষ সব ধর্মের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করে।

ভবিষতে শিক্ষার্থীরা অসাম্প্রদায়িক বাংলাদেশের নেতৃত্ব দিবে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেবী সরস্বতীর কাছে পূজা অর্চনা করে শিক্ষার্থীরা যেন সঠিক প্রজ্ঞা ও জ্ঞানের আলোতে বিকশিত হয়ে আগামীর সুন্দর ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে নেতৃত্ব দিতে পারে, আমরা সেই কামনা করি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status