ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
টেকনাফে কাভার্ড ভ্যানকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২
রফিক মাহমুদ, উখিয়া
প্রকাশ: Sunday, 28 September, 2025, 6:34 PM

টেকনাফে কাভার্ড ভ্যানকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

টেকনাফে কাভার্ড ভ্যানকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২

কক্সবাজারের টেকনাফে সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানকে ধাক্কা মেরে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

নিহতরা হলেন,—সাইফুল ইসলাম (২৩), টেকনাফের সাবরাং কাঁটাবুনিয়া এলাকার মৃত আনু মিয়ার ছেলে। আব্দুর রউফ (২৫), কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড সমিতিপাড়ার আমির হামজার ছেলে।

আহত হয়েছেন মহেশখালীর মাতারবাড়ির গোরুককাটা এলাকার আবু তালেবের ছেলে আব্দুল মোতালেব হাসান (২২)।

রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সড়কের বড় খাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, শাহপরীর দ্বীপগামী মোটরসাইকেলটি টেকনাফগামী একটি সিমেন্টবোঝাই কাভার্ড ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। গুরুতর আহত হাসানকে স্থানীয়রা উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নেন।

টেকনাফ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৈকত হাসান জানান, মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত অবস্থায় আহত হাসানকে প্রাথমিক চিকিৎসা শেষে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যান পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status