ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রামে অপরিছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে কাশবনসহ ৪ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
প্রকাশ: Sunday, 28 September, 2025, 6:39 PM

চট্টগ্রামে অপরিছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে কাশবনসহ ৪ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রামে অপরিছন্ন পরিবেশে খাবার তৈরির দায়ে কাশবনসহ ৪ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট এলাকায় ভোক্তা অধিকারের অভিযানে খাবারে মেয়াদহীন রং ব্যবহার, ফাঙ্গাসযুক্ত কেক মজুতসহ বিভিন্ন অপরাধে চারটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, নাহার ফুডস লাইভ বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ফাঙ্গাসযুক্ত দুর্গন্ধময় কেক সংরক্ষণ, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য উৎপাদন, মেয়াদহীন রং ব্যবহার এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণ তারিখ ও মূল্য না দেওয়ার অপরাধে।

অভিযানে বিসমিল্লাহ ওরশ বিরিয়ানি ও মেজ্জান নামক দুটি প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে নিষিদ্ধ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল (কেওড়া জল ও গোলাপ জল) ব্যবহার করে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে।

এছাড়া অপরিচ্ছন্ন পরিবেশ ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের দায়ে কাশবন রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা এবং ম্যানিলা হোটেলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status