|
গাজীপুরে ডাকাতি, ৯ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লাখ টাকা অর্থ লুট
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ডাকাতি, ৯ভরি স্বর্ণালঙ্কার ও নগদ লাখ টাকা অর্থ লুট রোববার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া এলাকায় এই ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাতে জানা যায়, রাত আনুমানিক পৌনে ৩টার দিকে ডাকাতরা বিশেষ কৌশলে বাড়ির প্রধান দরজা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর তারা হোসেন আলীর স্ত্রী রাশেদা (৫৫), নাতবৌ মিতু (২৪) ও নাতি ইয়াসিন আরাফাত (৫)-কে অস্ত্রের মুখে জিম্মি করে। পরিবারের সদস্যদের চোখের সামনেই তারা ঘরের আলমারি, শোকেসসহ বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে মূল্যবান জিনিসপত্র খুঁজে বের করে নিয়ে যায়। এ বিষয়ে হোসেন আলীর স্ত্রী রাশেদা বলেন,"আমরা ঘুমিয়ে ছিলাম। হঠাৎ দরজা ভেঙে মুখোশ পরা কয়েকজন লোক ঢুকে পড়ে। তারা আমাদের গলা চেপে ধরে, ছুরি দেখিয়ে বলে চুপ থাক, না হলে মেরে ফেলব।" হোসেন আলীর নাতবৌ মিতু বলেন,"আমার ছেলেকে নিয়ে বিছানায় ঘুমাচ্ছিলাম। হঠাৎ ঘুম ভেঙে দেখি, অস্ত্র ধারী লোক আমার পাশে দাঁড়িয়ে আছে। তারা আমাদের ঘরে থাকা সব গয়না আর টাকা নিয়ে যায়। জীবন নিয়ে আতঙ্কে আছি এখনো।" স্থানীয় বাসিন্দা জুয়েল রানা বলেন,"এ এলাকায় এমন ঘটনা আগে কখনো ঘটেনি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রশাসনের উচিত দ্রুত ব্যবস্থা নেওয়া।" শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক বলেন," ডাকাতির ঘটনার কোন খবর জানা নেই। খোঁজ নিয়ে ঘটনাটি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো কোন অভিযোগ পাওয়া যায় নি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
