ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে হাতবোমা বিষ্ফোরিত, এলাকায় আতঙ্ক
এস এম সাখাওয়াত জামিল দোলন
প্রকাশ: Sunday, 28 September, 2025, 6:43 PM

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে হাতবোমা বিষ্ফোরিত, এলাকায় আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে কবরস্থানে হাতবোমা বিষ্ফোরিত, এলাকায় আতঙ্ক

চাঁপাইনবাবগঞ্জে হঠাৎ বিকট শব্দে প্রকম্পিত হয়েছে একটি কবরস্থান। বিস্ফোরণে কবরস্থানের এক কোনে সৃষ্টি হয়েছে বিশাল এক গর্তের এবং ভেঙ্গে গেছে কবরস্থানের এক পাশের দেয়াল। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাজুড়ে। এলাকাবাসী বলছেন, অন্ত:ত ১০টি ককটেলের বিষ্ফোরণ ঘটেছে স্থানটিতে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার রানিহাটি ইউনিয়নের রামচন্দ্রপুরহাট গটিপাড়া এলাকার কবরস্থানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয়রা বলছেন, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ করেই বিকট শব্দে ককটেল বিস্ফোরিত হয়। এতে কবরের এক কোনে বিশাল গর্ত তৈরি হয়। এমনকি কবরের সীমানা প্রাচীর ভেঙ্গে যায়। কবরের মধ্যে ও আশপাশে বিস্ফোরিত ককটেলের বিভিন্ন আলামত ছড়িয়ে রয়েছে। এ সময় একসাথে অন্ত:ত ১০টি ককটেলের বিস্ফোরণ হয়েছে বলে দাবী স্থানীয়দের।

কবরস্থানের পাশে পরিবার নিয়ে বাস করেন মো. দুখু। এ বিষয়ে তার স্ত্রী এরিনা বেগম বলেন, ‘এটি আমাদের পারিবারিক কবরস্থান। এখানে আমার শাশুড়ি ও দাদা শ্বশুরের কবর রয়েছে। বাড়ির পেছনে থাকা কবরের ভেতর থেকে হঠাৎ সকালে ককটেল বিস্ফোরণের প্রচন্ড শব্দ পাই। এরপর আমরা বাড়ি থেকে ছুটে গিয়ে দেখি কবরের দেয়ালে ফাটল ও আশেপাশে বারুদ ছড়িয়ে আছে। তবে কে বা কারা কখন কবরের মধ্যে ককটেল রেখে গেছেন তা আমাদের কারোরই জানা নেই।’

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, পারিবারিক কবরস্থানের মধ্যেই ককটেল বিস্ফোরণের খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছিল। তারা বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান ওসি। ###

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status