ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২০ মে ২০২৬ ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জীবিকার সংকটে রাঙ্গাবালীর জেলেরা
মো.বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Sunday, 28 September, 2025, 6:33 PM

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জীবিকার সংকটে রাঙ্গাবালীর জেলেরা

ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা, জীবিকার সংকটে রাঙ্গাবালীর জেলেরা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে ইলিশের মৌসুম চললেও জেলেদের ঘরে চলছে অভাব-অনটন। মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যে আগামী ৩ অক্টোবর মধ্যরাত থেকে ২৫ অক্টোবর রাত ১২টা পর্যন্ত পদ্মা-মেঘনা নদী ও বঙ্গোপসাগরে সব ধরনের ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

এই সিদ্ধান্তে উপকূলীয় অঞ্চল রাঙ্গাবালীর হাজারো জেলের জীবনে নেমে এসেছে হতাশা, ক্ষুধা ও অনিশ্চয়তা। স্থানীয় অনেক জেলে বলেন,
“ভাত জোটে না, সন্তানদের খাওয়াব কী? জাল তুলব কি না বুঝতে পারছি না।

নিষেধাজ্ঞার প্রভাব শুধু জেলেদের নয়—ক্ষতিগ্রস্ত হচ্ছেন মাছ ব্যবসায়ী, আড়তদার ও মাছ ধরার সঙ্গে জড়িত দিনমজুররাও। অনেকে অভিযোগ করেন,
“ইলিশ ধরা বন্ধ, কিন্তু কোনো সহায়তা পাই না। পরিবার চালাব কীভাবে?”

গত বছর এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছিল ১২ অক্টোবর থেকে। তবে এবার তা এগিয়ে এনে ৩ অক্টোবর থেকে শুরু করা হয়েছে, যা নিয়ে স্থানীয়দের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে। অনেকেই সিদ্ধান্তটি পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।

স্থানীয় জেলে মো. সেলিম মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, যখন সাগরে সবচেয়ে বেশি ইলিশ ধরা পড়ে, তখনই নিষেধাজ্ঞা আসে। এটা যেন আমাদের পেটে লাথি মারা।”

জেলে মোঃ ফারুক হাওলাদার বলেন, ভাত জোটে না, সন্তানদের খাওয়াব কী? জাল তুলব কি না বুঝতে পারছি না। এ বিষয়ে রাঙ্গাবালী উপজেলার মৎস্য কর্মকর্তা মো. শাহাদাত হোসেন রাজু , তার কাছে জানতে চাইলে তিনি এ ব্যাপারে মন্তব্য করতে নারাজ।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status