ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
মাতারবাড়ী থেকে পাচারকালে আলু বহনকারী ট্রাক ও বোট জব্দ আটক-২
নুরুল করিম, মহেশখালী
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 6:47 PM

মাতারবাড়ী থেকে পাচারকালে আলু বহনকারী ট্রাক ও বোট জব্দ আটক-২

মাতারবাড়ী থেকে পাচারকালে আলু বহনকারী ট্রাক ও বোট জব্দ আটক-২

অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারকালে আলু বহনকারী ট্রাক ও বোট জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে আটক করা হয়েছে ২ পাচারকারী'কে।

২৪ সেপ্টেম্বর (বুধবার) বেলা ২টার দিকে কোহলিয়া নদীর তীরবর্তী মাতারবাড়ী ভিআইপি সড়কের জেটিঘাট হয়ে মায়ানমারে পাচারে গোপন সংবাদের ভিত্তিতে. মাতারবাড়ী পুলিশ ফাঁডির ইনচার্জ (এসআই) সুমিত বড়ুয়ার নেতৃত্বে একদল পুলিশ ট্রাক ও বোটে তল্লাশি চালিয়ে আলু বস্তা জব্দ করে। 

প্রাথমিক জিজ্ঞেসা বাদে জানা যায় বোটের মালিক উপজেলার কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গা এলাকার আব্দুল গফুর এ বোট দিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নওগাঁ থেকে ট্রাকবর্তী আলু নিয়ে আসে, অসাধু চক্র দেশি পণ্যের বিনিময়ে ইয়াবা-মদ সহ অন্যান্য মাদকদ্রব্য মায়ানমার হতে বাংলাদেশে পাচার করে আসছে।

স্থানীয়'রা জানান, দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মায়ানমারে এই চক্র বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বিনিময়ে অধিক লাভের আসায় মাদক ব্যবসা করে আসছে। তারা পুলিশ প্রশাসন'কে ধন্যবাদ জানান এবং এধরনের অপরাধ কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।

পুলিশ ও থানা সূত্রে জানা যায়- দেশের আইনশৃঙ্খলা ও চোরাচালান প্রতিরোধে পুলিশ ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে। জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রক্রিয়াধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status