ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৭ অগ্রহায়ণ ১৪৩৩
টঙ্গীতে সরকারি ঔষধ বিক্রির অপরাধে ফার্মিসি কে জরিমানা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 24 September, 2025, 6:51 PM

টঙ্গীতে সরকারি ঔষধ বিক্রির অপরাধে ফার্মিসি কে জরিমানা

টঙ্গীতে সরকারি ঔষধ বিক্রির অপরাধে ফার্মিসি কে জরিমানা

গাজীপুরে টঙ্গীতে ভোক্তা অধিকারের ভ্রাম্যমান আদালতের অভিযানে সরকারি ওষুধ বিক্রির অপরাধে এক ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাজীপুর এর সহকারি পরিচালক আফসানা পারভিন নতুন সময়কে জানান, বুধবার বিকেল সাড়ে তিনটায় টঙ্গীর বিসিক ফকির মার্কেট এলাকার নিয়ন ফার্মেসীতে অভিযান চালিয়ে সরকার কর্তৃক বিক্রয়ের জন্য নিষিদ্ধ তিন প্রকারের সরকারী ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অপরাধে ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভবিষ্যতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সরকারের এ কর্মকর্তা। স্থানীয়রা এমন অভিযানকে সাদরে গ্রহণ করে অভিযানকে স্বাগত জানিয়েছেন। সচেতন মহলের অনেকেই মনিটরিং বৃদ্ধির দাবিও জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status