|
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, ২০ মিনিটে নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিস
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন, ২০ মিনিটে নিয়ন্ত্রণে নেন ফায়ার সার্ভিস বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ আগুন লাগে। খবর পেয়ে রাজেন্দ্রপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, গোডাউনটি ঝুটজাত দাহ্য পদার্থে ভরা থাকায় মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়েছিল। তবে ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে এবং আশপাশে থাকা অন্যান্য গোডাউন বা স্থাপনায় আগুন ছড়িয়ে পারেনি। জয়দেবপুর হোতাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তোহিদ আহমেদ বলেন, ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি আমার অফিসারেরাও সম্মিলিতভাবে কাজ করেছে। তাদের দ্রুত পদক্ষেপের কারণেই বড় কোনো দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। গাজীপুর জেলা ফায়ার সার্ভিসের প্রধান কর্মকর্তা মামুন জানান, এনার্জি প্যাক ঝুটের গোডাউনে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে একনও নিশ্চিত হওয়া যায়নি। ২০মিনিটে নিয়ন্ত্রন করা হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তদন্ত ও আনুষ্ঠানিক রিপোর্টের পর বিস্তারিত জানানো হবে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
