|
শ্রমিক দলের সহ-সভাপতিকে অব্যহতি
মো.আমিনুল ইসলাম, দশমিনা
|
![]() শ্রমিক দলের সহ-সভাপতিকে অব্যহতি উক্ত অভিযোগের বিষয় উপজেলা শ্রমিক দলের দৃষ্টিগোচর হলে সাংগঠনিক বিধান অনুসারে সোমবার সকাল ১১ ঘটিকার সময় অস্থায়ী দলীয় কার্যালয়ে জরুরী সভার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা শ্রমিক দলের আহবায়ক অলিউল ইসলাম ও সদস্য সচিব মো. কাওছাল খান রিকোজ এর স্বারক্ষিত চিঠিতে উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি পদ হইতে মো. আলী আকবর খানকে অব্যহতি প্রদান করা হয়। চিঠিতে আরো বলা হয় উপজেলা বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের উক্ত ব্যক্তির সাথে সাংগঠনিক কোন কর্যক্রম না করার জন্য অনুরোধ জানানো হয়। মো. আলী আকবর খান বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন যাহার কোন সত্যতা নেই। কিছু লোক আমার প্রতি আক্রমনবসত উপজেলা শ্রমিক দলের আহবায়ক ও সদস্য সচিবকে ভুল বুজিয়েছে। অব্যহতির কাগজ পাইনি। কাগজ হাতে পেলে সাংগঠনিক ভাবে মোকাবেলা গ্রহন করবো। উপজেলা শ্রমকি দলের আহবায়ক ও সদস্য সচিব বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মোতাবেক দলে কোন সন্ত্রাসী, চাঁদাবাজ, ভুমিদস্যুর স্থান নেই। তাই উপজেলা শ্রমিক দলের সহ-সভাপতি মো. আলী আকবর খানের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা রিবোধী কার্যক্রমের প্রমান পাওয়ায় উক্ত পদ থেকে অব্যহতি প্রদান করা হলো। তারা আরো বলেন উক্ত ব্যক্তি বিএনপির কেহ না তার সাথে বিএনপির কোন নেতাকর্মীর সাংগঠনিক কার্যক্রমে জড়িত হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
