ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১,মোটরসাইকেল- কাভার্ডভ্যান সংঘর্ষ
মঈন উদ্দিন, মুরাদ
প্রকাশ: Monday, 22 September, 2025, 5:20 PM

কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১,মোটরসাইকেল- কাভার্ডভ্যান সংঘর্ষ

কক্সবাজারে সড়ক দূর্ঘটনায় নিহত ১,মোটরসাইকেল- কাভার্ডভ্যান সংঘর্ষ

কক্সবাজারের ঈদগাঁওতে উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহতের খবর পাওয়া গেছে । ২১ সেপ্টেম্বর ( রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইসলামপুর ইউনিয়নের ফকিরাবাজার এলাকায় এ  দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে,নিহত যুবক প্বার্শবর্তী উপজেলা চকরিয়ার ডুলাহাজারা চা বাগান এলাকার মুফিজুল হকের পুত্র সোহরাব হোসেন বাপ্পী(১৮) নাম সোহরাব হোসেন ওরফে বাপ্পী (১৮)। 

স্থানীয় সূত্র জানায়, ২১ সেপ্টেম্বর বিকেলে  আকিল উদ্দিন,সোহরাব হোসেন বাপ্পী ও শাহরুখ নামের তিন বন্ধু মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পেছন থেকে দ্রুতগামী ফ্রেশ কোম্পানীর একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-উ-১২-০৬৩০) তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাইকে থাকা তিনজন আহত হয় তৎমধ্যে সোহরাব হোসেন বাপ্পী গুরুতর আহত হয়।স্হানীয়রা তাদের উদ্ধার করে মালুমঘাট খ্রিষ্টান মেমোরিয়াল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সোহরাব হোসেন বাপ্পীকে মৃত ঘোষণা করেন। 

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে মালুমঘাট হাইওয়ে পুলিশের পরিদর্শক মেহেদী হাসান দৈনিক নতুন সময় প্রতিবেদকে জানান, ঈদগাঁওতে উপজেলায় কাভার্ডভ্যানের ধাক্কায় এক যুবক নিহতের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন মালুমঘাট হাইওয়ে থানা পুলিশ। পরবর্তী ঘটনাস্থল থেকে একটি কাভার্ডভ্যান জব্দ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status