ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার
আব্দুল কাদের সেন্টু, নাসিরনগর
প্রকাশ: Monday, 22 September, 2025, 5:04 PM

নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

নাসিরনগরে নিখোঁজের তিনদিন পর নদী থেকে যুবকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার জেলা নাসিরনগর উপজেলায় নিখোঁজের তিনদিন পর বলভদ্র নদী থেকে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের বলভদ্র নদীর খালের মুখ থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) এর লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত মাহমুদুল ইসলাম বিশাল নাসিরনগর উপজেলার ফান্দাউক গ্ৰামের নজরুল ইসলাম এর বড় ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাত আনুমানিক ৮ টার দিকে ফান্দাউক বাজারে ঔষধ আনতে গিয়ে নিখোঁজ হয়েছিল মাহমুদুল ইসলাম, আজ সকালে কয়েকজন লোক বলভদ্র নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়, পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজের বিষয়ে পরিবারের পক্ষ থেকে গতকাল রাতে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলো। আজ লাশ পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের পাঠানো হয়েছে। প্রকৃত ঘটনা উদঘাটনে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status