|
মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
মো. রাসেল মিয়া,মুরাদনগর
|
![]() মুরাদনগরে স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত শনিবার (২০ই সেপ্টেম্বর) বিকেলে বাঙ্গরা জেলা পরিষদ সুপার মার্কেটের সামনে সম্মেলন অনুষ্ঠিত হয়। মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুল আজিজ এর সভাপতিতে ও বাঙ্গরা ইউনিয়ন যুবদলের সম্পাদক শফিউল আলম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসির উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাঙ্গরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক গাজী আবদুল বাছির। এসময় আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপি'র যুগ্ম আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সিদ্দিকি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, সদস্য সচিব জয়নাল মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খায়রুল হাছান, সদস্য সচিব সুমন মাষ্টার। এ সময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন বাঙ্গরা পূর্ব ইউনিয়ন বিএনপি সভাপতি দুলাল মিয়া, বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, গোলাম মোস্তাফা, নাঈম মিয়া, আবু বক্কর, মহিদ বেপারী, শেখ শফিকুল ইসলাম, কামাল হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা নেতাকর্মীদেরকে মানুষের কাছে দেশনায়ক তারেক রহমানের ৩১দফা তুলে ধরে বিএনপির কর্ম পরিকল্পনা নিয়ে জনমত গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
