ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামের উলিপুরে ভারপ্রাপ্ত মহিলা চেয়ারম্যানের গলাকাটা লাশ উদ্ধার
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Monday, 22 September, 2025, 4:58 PM

কুড়িগ্রামের উলিপুরে ভারপ্রাপ্ত মহিলা চেয়ারম্যানের গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে ভারপ্রাপ্ত মহিলা চেয়ারম্যানের গলাকাটা লাশ উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলার গুনাইগাছ ইউনিয়নের সাবেক মহিলা সদস্য ও ভারপ্রাপ্ত মহিলা চেয়ারম্যান সাহেরা বেগম (৭০) নামের এক বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২১ সেপ্টেম্বর রোববার সকালে উপজেলার রামদাস ধনিরাম খেয়ারপাড় গ্রামে স্থানীয় স্বজনরা লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত সাহেরা বেগম ওই এলাকার মৃত নুরুজ্জামানের স্ত্রী।

নিহতের বড় ছেলে শাখাওয়াত হোসেন বাবলু জানান, তার মা দীর্ঘদিন অসুস্থ ছিলেন। পাঁচ বছর আগে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন। বাবলুর ভাষায়, আজ ভোর রাতে তিনি রান্নাঘরের বটি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। ছোট ছেলে শাহিন আলম বলেন, তার স্ত্রী প্রথমে শাশুড়িকে বিছানায় দেখতে না পেয়ে খুঁজতে বের হন। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় মাকে পড়ে থাকতে দেখে চিৎকার করেন। পরিবারের সদস্যরা ছুটে গিয়ে বৃদ্ধাকে মৃত অবস্থায় পান।

শাহিনের স্ত্রী বিউটি বেগম বলেন,আমি শাশুড়ির সঙ্গে এক বিছানায় ঘুমাতাম। মাঝে মধ্যে তিনি রাতে ঘুম না হলে বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করতেন। আজ ভোরে হঠাৎ তাকে খুঁজে পাইনি। পরে রান্নাঘরে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখি। পাশে ব্যবহৃত বটি পড়ে ছিল। পাড়া-প্রতিবেশী ও স্বজনেরা জানান, সাহেরা বেগমের শারীরিক অবস্থা ভালো ছিল না। পরিবারের ছেলেরা তার জন্য আলাদা ব্যবস্থা করলেও তিনি দীর্ঘদিন ভোগান্তিতে ছিলেন।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হলেও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সাহেরা বেগম সামাজিক ও রাজনৈতিকভাবে সক্রিয় একজন নারী ছিলেন। গুনাইগাছ ইউনিয়ন পরিষদের নির্বাচিত মহিলা সদস্য হিসেবে দায়িত্ব পালন ছাড়াও তিনি এক সময় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। স্থানীয়রা তাকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে একজন নিবেদিতপ্রাণ মানুষ হিসেবে স্মরণ করছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status