ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠক
জি,এম,আমিনুর রহমান, সাতক্ষীরা
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 6:46 PM

জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠক

জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় গোলটেবিল বৈঠক

জবাবদিহিতা ও মানবাধিকার সংস্কৃতি প্রতিষ্ঠায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে সাতক্ষীরায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে স্থানীয় মানবাধিকার সংগঠন স্বদেশ আয়োজিত এই বৈঠকে বক্তারা মানবাধিকার রক্ষা, জবাবদিহিতা বৃদ্ধি ও নাগরিক অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।।

বৈঠকে সভাপতিত্ব করেন স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।এতে অংশ নেন সাতক্ষীরা সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সদর থানার এসআই তুফান দুলাল মন্ডল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শাহিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো. শরীফুল ইসলাম, সরকারি কে বি এ কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক পবিত্র মোহন দাশ, পলাশপোল আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোমিনুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, সংবিধানে নাগরিক অধিকার, সমতা, স্বাধীনতা ও ন্যায়ের যে অঙ্গীকার রয়েছে তা বাস্তবায়নে প্রশাসনিক উদ্যোগের পাশাপাশি সুশীল সমাজের সক্রিয় ভূমিকা অপরিহার্য। মানবাধিকার সুরক্ষায় অভিযোগ প্রতিকার ব্যবস্থা শক্তিশালী করা, তথ্য অধিকার আইন সহজীকরণ, নাগরিক শুনানি ও অনলাইন অভিযোগ ব্যবস্থা কার্যকর করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময়ের মাধ্যমে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সুশীল সমাজের মধ্যে সহযোগিতা বাড়বে, যা স্থানীয় পর্যায়ে মানবাধিকার সুরক্ষা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখবে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status