ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 4:52 PM

ভূরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

ভূরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এ্যাডভোকেসি সভা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৬ সেপ্টেম্বর) দুপুরে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের  আয়োজনে কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম এর সভাপতিত্বে এ্যাডভোকেসি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র ।
বিশেষ অতিথি  ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: নাজমুল হোসাইন আল আমিন। বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আখতারুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, ভুরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক প্রমুখ।

এ্যাডভোকেসি সভায় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা ফিল্ড সুপারভাইজার ওবাইদুর রহমান, প্রধান শিক্ষক খলিলুর রহমান পলাশ, ভূরুঙ্গামারী থানার প্রতিনিধি এস আই নিজামুল।

উক্ত সভায় দেশব্যাপী আসন্ন টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন এ ভূরুঙ্গামারী উপজেলার ৯ মাস হতে ১৫ বছর বয়সী সকল শিশুকে টাইফয়েড টিকার আওতায় আনতে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় এবং স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের  অনলাইন টাইফয়েড ভ্যাকসিন নিবন্ধনে সহযোগিতা করতে  সকলকে  অনুরোধ করা হয়।

টাইফয়েড টিকাদান করা হবে ৯ মাস থেকে ১৫ বছর বয়স( নবম শ্রেণী) পর্যন্ত ভূরুঙ্গামারী উপজেলায় প্রায় ৬৪ হাজার মানুষকে আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত এ টাইফয়েড টিকা প্রদান করা হবে।

এ্যাডভোকেসি সভায় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য কর্মকর্তা, প্রধান শিক্ষকগণ, ইমাম,পুরোহিত,এনজিও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status