|
নাটোরে পরকীয়ার জেরে গৃহবধূ খুন, প্রধান আসামি আটক
মোঃ রাসেল, নাটোর
|
![]() নাটোরে পরকীয়ার জেরে গৃহবধূ খুন, প্রধান আসামি আটক র্যাব-৫ সূত্রে জানা গেছে, পরশ মন্ডল বাগাতিপাড়ার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের পল্টু মন্ডলের ছেলে। দীর্ঘদিন ধরে পরকীয়ার অভিযোগ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন ঝগড়ার একপর্যায়ে পরশ তার স্ত্রীকে শয়নকক্ষে আটকে এলোপাথারি মারধর করেন এবং জোর করে বিষ পান করান বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। গুরুতর অবস্থায় আন্নিকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে তার মৃত্যু হয়। পরদিন নিহতের ভাই বোরহানুল ইসলাম বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ ও তিনজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মোট আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলার তদন্তে র্যাব-৫ এর একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মূল অভিযুক্ত পরশ মন্ডলকে গ্রেফতার করে। র্যাব জানায়, গ্রেফতারকৃতকে বাগাতিপাড়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
