|
আলফাডাঙ্গায় দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন
আলমগীর কবির, আলফাডাঙ্গা
|
![]() আলফাডাঙ্গায় দিনব্যাপী বৃক্ষমেলা ও বৃক্ষরোপণ অভিযানের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল ইকবাল। বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিনব্যাপী এ কর্মসূচির সূচনা হয়। পরে বিদ্যালয় মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলফাডাঙ্গা বন বিভাগের কর্মকর্তা মো.লিটন শেখ। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা তুষার সাহা, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজাদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মুস্তাফিজুর রহমান লাভলু, বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ মানুষ পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। বৃক্ষমেলায় বিভিন্ন প্রজাতির গাছের ৫টি স্টল স্থাপন করা হয়েছে। মেলা আজ দিনব্যাপী চলবে এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ জনসচেতনতা বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এমন আয়োজনের পরিকল্পনার কথাও জানান তাঁরা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
