ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি: ডিআইজি রেজাউল
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 11:13 AM

ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি: ডিআইজি রেজাউল

ফ্যাসিস্টদের গ্রেফতারের নির্দেশ দিয়েছি: ডিআইজি রেজাউল

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম মল্লিক বলেছেন, যারা ফ্যাসিস্ট তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। তাদের গ্রেফতার করতে নির্দেশ দিয়েছি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে ভাঙ্গা থানা কমপ্লেক্সে এক প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

মো. রেজাউল করিম মল্লিক বলেন, আইনশৃঙ্খলা রক্ষার বিষয় এবং জনগণের নিরাপত্তার বিষয়ে আমরা কথা বলেছি। ফরিদপুরের ডিসির সঙ্গে কথা বলেছি। আইনশৃঙ্খলা রক্ষার বিষয়, আজকের (সোমবার) ঘটনার বিষয় ও জনগণের শান্তির বিষয় ডিসির সঙ্গে কথা বলেছি। আজকের (সোমবার) ঘটনায় যারা নিরাপত্তার দায়িত্বে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে তাদেরকে নির্দেশনা দিয়েছি। তারা যা যা করার তাই করবেন। 

তিনি বলেন, আজকে (সোমবার) এ ঘটনায় আমার ৪-৫ জন পুলিশ সদস্য আহত হয়েছেন। আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী হিসেবে আজকের (সোমবার) বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ডিআইজি রেজাউল আরও বলেন, আজকের (সোমবার) ঘটনায় ভাঙ্গা থানায় যে সমস্ত ক্ষতি হয়েছে, আমি জেলা পুলিশকে দায়িত্ব দিয়েছি এবং উপজেলা পরিষদের যে ক্ষতি হয়েছে, সেগুলো ডিসিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়ে ফরিদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান মোল্লা বলেন, আমরা নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি। মানুষের আবেগ ও অনুভূতি তুলে ধরে একটি রিপোর্ট পাঠিয়েছি। রিপোর্টটি তারা বিবেচনা করবেন। পাশাপাশি যেহেতু ২টি ইউনিয়ন কেটে নেওয়ার বিষয় হাইকোর্টে একটা রিট হয়েছে। সম্ভবত আগামী ২১ তারিখে শুনানির জন্য আছে। তখন জানা যাবে আসলে বিষয়টি কোন দিকে যাচ্ছে।  

তিনি বলেন, ভাঙ্গার জনগণকে অনুরোধ করব আপনাদের কর্মসূচি থেকে ফিরে আসেন এবং সময়ের জন্য অপেক্ষা করেন। জনগণের আবেগ অনুভূতি আমরা বুঝি। আমরা সেই বিষয় নিয়ে কাজ করছি। আজকের (সোমবার) ঘটনার সঙ্গে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। আমি ভাঙ্গাবাসীকে আবারও বলব, তারা যেন তাদের কর্মসূচি থেকে চলে আসে এবং সময়ের জন্য অপেক্ষা করেন। কী পরিমাণ ক্ষতির হয়েছে- তা সরেজমিনে দেখে পরে বলা যাবে বলেও জানান ডিসি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status