ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শ্রীবরদী সিমান্তে ভারতীয় জিরা জব্দ
জোবায়ের সোহাগ, শ্রীবরদী
প্রকাশ: Tuesday, 16 September, 2025, 11:40 AM

শ্রীবরদী সিমান্তে ভারতীয় জিরা জব্দ

শ্রীবরদী সিমান্তে ভারতীয় জিরা জব্দ

শেরপুরের শ্রীবরদী উপজেলার রানীশিমুল ইউনিয়নের ভায়াডাংগা বাজারে বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একটি ট্রলি আটক করেছে সাধারণ জনগণ। পরে খবর পেয়ে বিজিবি ঘটনাস্থলে গিয়ে জব্দকৃত মালামাল বুঝে নিয়ে যায়।

সোমবার (১৫ সেপ্টেম্বর ) রাত ৮ টার দিকে ঝিনাইগাতি থেকে শ্রীবরদীর দিকে যাচ্ছিল ট্রলিটি। ভায়াডাংগা বাজারে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারা ট্রলিটি আটক করে রাখে। খবর পেয়ে বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ট্রলিটি আটক করে, এ সময় অবৈধভাবে আনা ভারতীয় জিরা উদ্ধার করা হয়। পরে বিজিবি মালামাল জব্দ করে তাওকুচা ক্যাম্পে নিয়ে যায়।

স্থানীয়রা জানান, ভারতীয় পণ্য অবৈধভাবে প্রবেশ করায় দেশের বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হয়। এ ধরনের পণ্য আটক হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেন এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানান বিজিবির নায়েব সুবেদার আতিয়ার রহমান জানান, দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা এলাকায় অবৈধভাবে ভারতীয় মশলা, বিশেষ করে জিরা পাচার হয়ে আসছে। এসব মশলার চাহিদা থাকায় পাচারকারীরা নানাভাবে দেশের অভ্যন্তরে প্রবেশ করানোর চেষ্টা করছে।  সাধারণ জনগণের সহযোগিতায় ট্রলিটি আটক করা সম্ভব হয়েছে। তবে এ ঘটনায় ট্রলির চালক ও সহযোগীরা পালিয়ে গেছে।তিনি আরও বলেন, আটককৃত জিরার পরিমাণ ও আনুমানিক বাজারমূল্য নির্ধারণের প্রক্রিয়া এবং মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status