|
অক্সিজেন-কুয়াইশ সড়কে নিরাপত্তা তল্লাশির নামে সিএনজি ড্রাইভারদের হয়রানি
বিধান বিশ্বাস, চট্টগ্রাম
|
![]() অক্সিজেন-কুয়াইশ সড়কে নিরাপত্তা তল্লাশির নামে সিএনজি ড্রাইভারদের হয়রানি সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিএনজি ড্রাইভাররা পুলিশি হয়রানি, চাঁদাবাজি এবং ট্রাফিক পুলিশের অবৈধ যানবাহন আটকের নামে ভোগান্তি থেকে মুক্তির দাবি জানান। বক্তারা বলেন, অক্সিজেন-কুয়াইশ সড়ক এখন যাত্রীদের জন্য শুধু নয়, সিএনজি ড্রাইভারদের জন্যও রীতিমত এক ধরনের হয়রানিস্থল হয়ে দাঁড়িয়েছে। সিএনজিগুলো কতদূর পর্যন্ত যেতে পারবে তার নির্দিষ্ট কোন সীমানা না থাকায় যাত্রী ও ড্রাইভার উভয়েই ভোগান্তিতে পড়ছে। এছাড়াও তারা অভিযোগ করেন, যেখানে লাইসেন্সবিহীন ব্যাটারিচালিত অটোরিকশাগুলো অবাধে রাস্তায় চলাচল করছে, সেখানে লাইসেন্স থাকা সত্ত্বেও গ্রাম সিএনজিগুলোকে নিয়মিত হয়রানির শিকার হতে হচ্ছে। আরও বক্তারা বলেন, অক্সিজেন-কুয়াইশ এটি একটি আঞ্চলিক সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন রাউজান, রাঙ্গুনিয়া এবং কাপ্তাইসহ পার্বত্য চট্টগ্রামের হাজারো লোকজনের যাতায়াত। এ সড়কে সিএনজি ছাড়া কোন বিকল্প যানবাহন নেই যে যাত্রী পারাপার করবে। অবৈধ যানবাহন আটকের নামে যে অভিযান প্রশাসন কতৃক পরিচালিত হয় তা কেবল এ আঞ্চলিক সড়কের সিএনজি আটক করে টু( TAW) করা আর আর্থিক লেনদেনে বাধ্য করা ছাড়া আর কিছুই নয়। দৈনিক ৪০/৫০ টা সিএনজি আটক হয় বলে জানান ভুক্তভোগী ড্রাইভাররা। এদিকে নিরাপত্তা তল্লাশির নামে বায়েজিদ থানাধীন নাহার গার্ডেনে পুলিশ কতৃক হয়রানিও চরম সীমায় পৌঁছেছে। তাই অবিলম্বে একটি স্পষ্ট সীমানা নির্ধারণ করে দেওয়ার পাশাপাশি, উক্ত সীমানার মধ্যে পুলিশ যাতে কোন ধরনের হয়রানি না করে, সেটিও নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়। সভায় আরও গুরুত্ব দিয়ে বলা হয়, পুলিশ-শ্রমিক এবং ড্রাইভাররা ঐক্যবদ্ধভাবে সুন্দর ও সুষ্ঠু যাত্রী সেবা নিশ্চিত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, ড্রাইভারদের অধিকার ও যাত্রীদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর ট্রেড ইউনিয়ন ও বায়েজিদ থানা সভাপতি জনাব জাহাঙ্গীর আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন হাটহাজারী থানার সভাপতি এস. এম. রাশেদুল আলম, মোঃ কামাল উদ্দীন চৌধুরী, সহ-সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন বায়েজিদ থানা। এছাড়াও উপস্থিত ছিলেন কুয়াইশ শ্রমিক সিএনজি ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ জুয়েল এবং ওয়াজেদিয়া সিএনজি মালিক সমিতির সভাপতি জানে আলম। সভা সঞ্চালনা করেন বায়েজিদ থানা সাংগঠনিক সম্পাদক মোরশেদুল আলম প্রমূখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
