|
কুড়িগ্রাম পৌরসভার অবকাঠামো উন্নয়নে ৯৬ কোটি টাকা বরাদ্দ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রাম পৌরসভার অবকাঠামো উন্নয়নে ৯৬ কোটি টাকা বরাদ্দ কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এব্যাপারে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবু বলেন,পর্যায়ক্রমে এই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, বরাদ্দকৃত অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে পুরো প্রকল্পকে নিয়মিত নজরদারিতে রাখা হয়েছে। জনস্বার্থে এই বরাদ্দের টাকা সঠিকভাবে ব্যবহার নিশ্চিত করা হবে। উন্নয়ন কার্যক্রম দ্রুত বাস্তবায়নে আমরা সর্বোচ্চ তৎপরতা চালাচ্ছি। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর সমন্বিতভাবে কাজ করছে বলে তিনি জানান। কুড়িগ্রাম পৌরবাসী আশা করছে, এ বরাদ্দের মাধ্যমে কুড়িগ্রাম পৌরসভার দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা ও মৌলিক অবকাঠামো সমস্যার সমাধান হবে এবং নাগরিক সুবিধা আরও বাড়বে। তবে পৌরবাসী দুঃখ করে জানান, প্রতিটি উন্নয়ন কাজে পৌর কর্তৃপক্ষ বিশেষ করে ইন্জিনিয়ারা কাজের সঠিক দেখভাল না করায় কুড়িগ্রাম পৌরসভার টেকসই উন্নয়ন হয় না বলে অভিযোগ আছে। এব্যাপারে কুড়িগ্রাম জেলা উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সাইয়েদ বাবু, সহ- সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফজলুল করীম ফারাজি, আবু দাদরা হেলাল তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সাংবাদিক আহম্মেদুল কবির বলেন, কুড়িগ্রাম পৌরসভার উন্নয়ন কাজ যখন যেখানে শুরু করা হোক না কেন স্থানীয়রা সিডিউল অনুযায়ী সংশ্লিষ্ট ঠিকাদারদের কাছে বুঝে নিতে চাইবেন, কাজের কোনরূপ দূর্নীতি কিংবা অসঙ্গতি মনেহলে সংশ্লিষ্ট পৌরসভার সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দখিল করবেন। তবে কেউ চাইলে কুড়িগ্রাম উন্নয়ন ও বাস্তবায়ন কমিটির কাছেও অভিযোগ দায়ের করতে পারবেন বলে তারা জানান। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
দুধকুমারের পানি বাড়ায় প্লাবিত নিম্নাঞ্চল, বন্যার শঙ্কা
