ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
মুকসুদপুরে ভুয়া ডাক্তারকে তিন মাসের জেল, ১ লাখ টাকা জরিমানা
শান্ত শেখ, গোপালগঞ্জ
প্রকাশ: Monday, 15 September, 2025, 7:59 PM

মুকসুদপুরে ভুয়া ডাক্তারকে তিন মাসের জেল, ১ লাখ টাকা জরিমানা

মুকসুদপুরে ভুয়া ডাক্তারকে তিন মাসের জেল, ১ লাখ টাকা জরিমানা

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার আদমপুর বাজারে অবৈধভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনার অভিযোগে রেজাউল করিম নামে এক ভুয়া চিকিৎসককে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে এক আকস্মিক অভিযানে তাকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরিয়ার আহমেদ বিভিন্ন ধারায় রেজাউল করিমকে তিন মাসের কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে তার পরিচালিত ক্লিনিকটি সিলগালা করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন এবং ড্রাগ সুপার বিথী রানী মণ্ডল।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, রেজাউল করিম কোনো প্রকার চিকিৎসা শিক্ষা বা প্রশিক্ষণ ছাড়াই দীর্ঘদিন ধরে নিজেকে ‘ডাক্তার’ পরিচয় দিয়ে প্রেসক্রিপশন দিচ্ছিলেন। শুধু তাই নয়, তিনি রোগী ভর্তি রেখে অস্ত্রোপচারও পরিচালনা করতেন। অভিযানে তার ক্লিনিকে অস্বাস্থ্যকর পরিবেশে রোগী রাখার প্রমাণ, লাইসেন্সবিহীন ওষুধ বিক্রি এবং বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুদ থাকার বিষয়েও নিশ্চিত হয়ে এই সাজা দেয়া হয়।

এ ব্যাপারে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন জানান, স্থানীয়দের অভিযোগ ছিল, ওই ব্যক্তি মাতৃমৃত্যু, অঙ্গহানি এবং অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহারের সঙ্গে জড়িত। কিন্তু এতদিন সুনির্দিষ্ট প্রমাণের অভাবে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। আজকের অভিযানে আমরা তাকে হাতেনাতে আটক করেছি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status